×

সারাদেশ

চট্টগ্রামের ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৯:২২ পিএম

চট্টগ্রামের ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’

থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে সিএমপি

চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হল পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’। এখন থেকে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ কর্মকর্তার শরীরে চালু থাকবে ক্যামেরা।

ট্রাফিক পুলিশ এর আগে ঢাকায় এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (২৪ জুলাই) মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করে নগরীর ডবলমুরিং থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এখন শুরু করা এই চার থানা হচ্ছে, ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ এবং পতেঙ্গা। প্রত্যেক থানাকেই ৭ টি করে ক্যামেরা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে বলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।

তিনি আরো জানায়, এই ক্যামেরায় অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App