×

সারাদেশ

ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৬:৫৭ পিএম

ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু

প্রতীকী ছবি

গরুর ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে লালমনিরহাটের চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুবাস চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩আগষ্ট) ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় এলাকায় তার বাড়ির সুপারী বাগানে এ ঘটনা ঘটে। প্রভাষক সুবাস চন্দ্র রায় ওই গ্রামের মৃত প্রসন্ন রায়ের ছেলে ও চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে গরুর জন্য পাশের সুপাড়ী বাগানে যান প্রভাষক সুবাস। ঘাস কাটার সময় ঘাসের ভিতরে থাকা ভিমরুলের ঘরে হাত লাগলে ভিমরুল কামড় দেয়। পরে সুবাসের আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দীর্ঘ ২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় এর সত্যতা নিশ্চিত করে বলেন, শতাধিক ভিমরুলের কামড়ের কারণে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App