×

সারাদেশ

বুড়িচংয়ে দুই মোটরবাইকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৮:০২ পিএম

বুড়িচংয়ে দুই মোটরবাইকের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকি চন্দ্র সিংহ।

তিনি সহকারী উপপরিদর্শক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে করে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর ইউনুস মুড়ির মিল এলাকা দিয়ে পুলিশ সদস্য রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাসমুখি যাচ্ছিলেন।

এ সময় তিনি একটি অজ্ঞাত গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ময়নামতি এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দু'জন সড়কের দুই দিকে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশ কর্মকর্তা রাকির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পরে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। বিষয়টি যেহেতু হাইওয়ে পুলিশের তাই তিনি হাইওয়ে পুলিশকে অবগত করেন।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুর রশিদ দূর্ঘটনাস্থল থেকে মোটরবাইক দুটি ফাঁড়িতে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App