×

সারাদেশ

হেফাজতের ভারপ্রাপ্ত আমির মহিবুল্লাহ বাবুরগরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১১:৩৭ পিএম

হেফাজতের ভারপ্রাপ্ত আমির মহিবুল্লাহ বাবুরগরী

মাওলানা মহিবুল্লাহ বাবুরগরী। ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর দাফনের আগেই তার মামা ও হেফাজতের প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুরগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসায় জানাজার আগে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এ ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে নগরের সিএসসিআর হাসপাতালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হলেও ফটিকছড়ির নিজ বাড়ির কবরস্থানেই তাকে দাফন করা হবে। রাতে জানাজার আগেই এ ঘোষণা দিয়েছেন হেফাজতের নতুন ভারপ্রাপ্ত আমির ও জুনায়েদ বাবুনগরীর মামা মহিবুল্লাহ বাবুনগরী। যিনি রাত সাড়ে ১১টার দিকে জানাজার নামাজে ইমামতি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App