×

সারাদেশ

রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮ পিএম

রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রতীকি ছবি

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে নুরুজ্জামান নুরু (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধাইমুড়ি সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুজ্জামান নুরু মাধাইমুড়ি সরদারপাড়া গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে।

নিহতের বড় ভাই মুনজুর ইসলাম জানান, এদিন বাড়ির পার্শ্বে একটি ছোট্ট পুকুর থেকে মাছ ধরার জন্য পানি সেচের মটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলেন নুরু। দুপুরের দিকে পানি সেচ দেয়া ও মাছ ধরা শেষ হলে মটরের বিদ্যুতের তার গোছাতে লেগে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন তিনি।

এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আদমদিঘী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসক নুরুজ্জামান নুরু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App