×

সারাদেশ

চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪২ পিএম

চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত টিনের বেড়া

রান্না করার চুলার ধোঁয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার কুন্ডা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ইদ্রিস মিয়ার স্ত্রী রুহেনা চুলায় রান্না করছিলেন। প্রতিবেশী বাবরের বাড়িতে এ সময় চুলার ধোঁয়া যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ তিনজন আহত হন।

এ ঘটনার পর রুহেনা পাশেই বাবা আক্কাস আলীর বাড়িতে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুহেনা বাবার বাড়িতেও অতর্কিতে হামলা করেন বাবরের লোকজন।

এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলমান এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়।

রুহেনার অভিযোগ, চুলার ধোঁয়া নিয়ে আমাকে বাবর আলীর দুই ছেলেসহ তাদের লোকজন মারধর করে। পরে ভয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের ওপর হামলা করে, আমাদের দুই বোনের স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে। তবে এ ঘটনায় বাবর আলী পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন সামান্য আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App