×

সারাদেশ

রাণীনগরে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত, আহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ এএম

রাণীনগরে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত, আহত ১

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় জয়েন উদ্দিন মিনা (৬০) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা মটরসাইকেল আরোহী সাজ্জাত হোসেন (৫০) গুরুত্বর আহত হন। আহত সাজ্জাদ হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার সদর হাসপাতাল গেটের সামনে মেইন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জয়েন উদ্দিন মিনা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও আহত সাজ্জাদ হোসেন রাজাপুর গ্রামের হবি মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের এক আত্মীয় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সেই আত্মীকে দেখতে জয়েন উদ্দিনকে নিয়ে মটরসাইকেল যোগে হাসপাতালে যান সাজ্জাদ। দেখা শেষে হাসপাতালের গেটের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা দুইজন। এ সময় হঠাৎ করে আত্রাই থেকে নওগাঁর দিকে একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় হাসপাতাল গেটের সামনের সড়কে তাদেরকে ধাক্কা দেন। এতে মটরসাইকেলে থাকা চালক জয়েন ও আরোহী সাজ্জাদ গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর আহত সাজ্জাদকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। আর ট্রাকের চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকেও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App