×

সারাদেশ

রাজনীতির ট্রেনিং সেন্টার হলো ছাত্রলীগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:১২ পিএম

রাজনীতির ট্রেনিং সেন্টার হলো ছাত্রলীগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: ভোরের কাগজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাজনীতির ট্রেনিং সেন্টার হলো ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলনেই ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের দক্ষ সৎ রাজনীতিবিদ ছাত্র রাজনীতি থেকেই উঠে আসে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, ১৯৬২, ৬৬, ৬৯ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য। বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন কৃষকদের ধানকাটা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠন। বর্তমান ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।

বর্তমান ছাত্রলীগের উদ্দেশ্য তিনি বলেন, বঙ্গবন্ধু দুইটি স্বপ্ন দেখতেন, এক মানুষের মুক্তি ও দুই উন্নত জীবন-যাপন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল অপশক্তিকে রুখে দিয়ে উন্নত বাংলাদেশ গড়ার কাজে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাবলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলকার নাইন বাইজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আফিস ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি আদিব হোসেন আসিফ। কর্মী সভায় সঞ্চালনায় ছিলেন সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন। জেলার সকল ইউনিটের ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App