×

সারাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮ এএম

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ৪

প্রতীকি ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতের কারণে রঞ্জিত বর্মন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আহত হন অন্তত চার জন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দুর্গা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জিত ওই ইউনিয়নের রসেয়া এলাকার ভূজেন বর্মনের ছেলে।

আহতরা হলেন গণেশ (৪৫), কুলিন (৪৫), পরিতোষ (৩২) এবং ভবেশ (৫৫)। আহতদের মধ্যে ভবেশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রঞ্জিতসহ আরও ৪/৫ জন রসেয়া দূর্গা মন্দিরের সামনে দুটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এসময় বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিতকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হুমায়ূন কবীর জানান, রঞ্জিত নামের ওই ব্যাক্তির হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। তার শারীরিক গঠনের কোন পরিবর্তন হয়নি। আহতদের মধ্যে ভবেশ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তারিত করা হয়েছে। অন্যদের অবস্থা কিছুটা স্থিতিশীল। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইজার উদ্দীন বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিহতের মরদেহের সুরতহাল করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App