×

সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রীকে বাঁচাতে পারল না স্বামী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১০:০৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন স্বামী। আসিফ ইকবাল টিটুর। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব‍্যাক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো. আসিফ ইকবাল টিটুর (৩৮)। সে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আব্দুল করিমের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে শুক্রবার সাড়ে তিনটার দিকে আসিফ ইকবাল টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় টিটু মাছ ধরছিলেন। হঠাৎ তার স্ত্রী শাম্মী আক্তার টুনি পানিতে ডুবে যাচ্ছে দেখে টিটু তাকে উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়ে। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টা খোঁজাখুজি করে সন্ধ্যা সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App