×

সারাদেশ

প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৯:৫১ পিএম

প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে

মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে এক শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ৩০ লাখ ছাত্র-ছাত্রীকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রায় এক কোটি অধিক ছেলেমেয়ে আছে, আমরা যাদের আমরা টিকা দেব। প্রাথমিকভাবে ৩০ লাখ ছাত্র-ছাত্রীদের টিকা দেব এবং পর্যায়ক্রমে আমরা সব শিক্ষার্থীদের টিকা দেব। কারণ আমাদের হাতে প্রায় ৩০ লাখ ফাইজারের টিকা আছে। এতে করে ৩০ লাখ শিক্ষার্থীদের টিকা দিতে পারব।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেয়ার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফাইজারের টিকা ভালো ও নিরাপদ টিকা। ফাইজার টিকা আমেরিকা ও ইউরোপসহ অন্যান্য দেশে দেওয়া হচ্ছে। এ কারণে এই টিকা আমরা ছাত্র-ছাত্রীদের দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদে থাকুক।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকা বিভাগীয় পরিচালক ডা.মো.বেলাল হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App