×

সারাদেশ

শরীয়তপুরে সাবেক প্রেমিকার সঙ্গে শিক্ষক আটক, বিয়ের শর্তে মুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১০:০২ পিএম

শরীয়তপুরে সাবেক প্রেমিকার সঙ্গে শিক্ষক আটক, বিয়ের শর্তে মুক্তি

স্কুলশিক্ষক কামরুজ্জামান রুমি ও তার সাবেক প্রেমিকা

শরীয়তপুর সদর উপজেলায় সাবেক প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন কামরুজ্জামান রুমি নামে এক সহকারী শিক্ষক।

বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পিটিআই ট্রেনিং সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটককৃত ওই স্কুলশিক্ষক ভেদরদঞ্জ উপজেলার সখিপুর থানার ১৩৫ নং ওবাইদুল হাওলাদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বর্তমানে শরীয়তপুর পিটিআই ট্রেনিং সেন্টারে ডিপিএড প্রশিক্ষণ নিচ্ছেন।

এ ঘটনায় স্থানীয়রা অনৈতিক অবস্থায় পালং মডেল থানা পুলিশের হাতে ওই স্কুলশিক্ষককে সোপর্দ করলে বিয়ে করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। বিকেলে পালং এলাকার কাজী অফিসে তাদের বিয়ে পড়ান কাজী মোহাম্মদ আলী।

তিনি বলেন, চার লাখ টাকা দেনমোহর ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে পড়ানো হয়। বিয়েতে উভয় পক্ষ রাজি থাকায় আমি বিয়ের কাজ সম্পন্ন করেছি।

অভিযুক্ত স্কুল শিক্ষক কামরুজ্জামান রুমি ভুল স্বীকার করে বলেন, আমি শিক্ষক হয়ে এ অনৈতিক কাজ করা ঠিক হয়নি। দীর্ঘ ২২ বছর প্রেমের সম্পর্কে ছিলাম আমরা। তবে পরিবারিকভাবে বিয়ে করেছি বলে ওকে বিয়ে করতে পারিনি। এবার প্রথম স্ত্রীর সম্মত্তিতে বিয়ে করেছি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, স্থানীয়রা খবর দেওয়ায় পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে দুই পরিবারের মধ্যে মীমাংসা হওয়ায় এবং কারও কোনো অভিযোগ না থাকায় প্রথম স্ত্রীর জিম্মায় ছেলে দেওয়া হয়। শুনেছি তারা বিয়ে করে ফেলেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একজন শিক্ষক সমাজের বিবেক। তারা দ্বারা সমাজ অনেক কিছু শিখবে। তবে রুমি যে কাজ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App