×

সারাদেশ

মাগুরায় চোরাকারবারি চক্রের তিন সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১১:১০ পিএম

মাগুরায় চোরাকারবারি চক্রের তিন সদস্য আটক

আটককৃত শাহীনূর সরদার, তিন্নী ওরফে টুনি এবং ইমরান হোসেন

মাগুরা জেলার সদর থানার এলাকা থেকে অটো ইজিবাইক চোরাকারবারি চক্রের তিন সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব -৬। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার।

বুধবার (২০ অক্টোবর ) রাত ৯টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়। তবে র‌্যাবের এক প্রেসনোটে উল্লেখ করা বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৯টার সময় চোরাকারাবারি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬-এর (ঝিনাইদহ ক্যাম্প) একটি দল গোয়েন্দা তথ্য মারফৎ জানতে পারে, মাগুরা জেলার সদর থানাধীন ভায়না টিবি ক্লিনিক এলাকায় কয়েকজন ব্যক্তি চোরাই মালামাল কেনাবেচার জন্য অবস্থান করছে। ওই খবর পেয়ে দলটি আইনী ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে মাগুরা জেলার সদর থানাধীন ভায়না টিবি ক্লিনিক সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের পেছনে ভাড়াকৃত গ্যারেজে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টার সময় আসামিদের আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের কাছ থেকে চুরি করা বিভিন্ন রঙের ১১টি ইজি বাইক, ইজি বাইকে থাকা ৫৫টি ব্যাটারি এবং ১১টি ইজি বাইকের চাবি জব্দ করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করেছে, তাহারা দীর্ঘদিন ধরে চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং বিভিন্ন জায়গা থেকে চুরি করা মালামাল সংগ্রহ করে কেনাবেচা করে আসছে।

আটককৃতরা হলেন মাগুরা জেলার শালিকা থানার সরসোনা গ্রামের গফুর সরদারের ছেলে শাহীনূর সরদার (৩২), মাগুরা সদর পৌরসভা ২ নং ওয়ার্ডের ভায়নার মোড় টিবি ক্লিনিক পাড়ার শাহীনুর সরদারের স্ত্রী তিন্নী ওরফে টুনি (২৭), ঝিনাইদহ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নান বিশ্বাসের ছেলে ইমরান হোসেন (৩০)।

আটককৃত আসামীদের মাগুরা সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App