×

ক্রিকেট

আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:৩৪ পিএম

আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

এদিন ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় সংগঠক। জয় শাহ ২০১৯ সাল থেকে বিসিসিআই-এর সেক্রেটারি এবং ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন। 

ভারতীয় বোর্ডের দায়িত্ব ছেড়ে আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ। আগামী ৬ বছর এই পদে থাকবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

আরো পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত

আইসিসিকে দেয়া প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, 'আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।'

আইসিসির বার্তায় জয় শাহ আরো বলেন, ‘আইসিসির চেয়ারম্যান মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ। ক্রিকেটকে বৈশ্বিক করতে আমি আইসিসি কর্মকর্তা ও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবন্ধ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আরো ব্যাপক ও জনপ্রিয় করা।’ 

বর্তমানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। 

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। টানা তৃতীয়বার দায়িত্ব পালনের সুযোগ থাকলেও নির্বাচন করবেন না তিনি। অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন করতে হচ্ছে না জয় শাহর। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App