×

ক্রিকেট

বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বিপিএলের দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম

বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বিপিএলের দল

রংপুর রাইডার্সের যাওয়ার সম্ভাবনা আছে। ছবি : সংগৃহীত

এক সময় বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্টটি। তবে আবারো আলোর মুখ দেখতে যাচ্ছে এমন একটি টুর্নামেন্ট। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

চলতি বছরের ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। যার নাম দেয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। আর সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের সেমি ফাইনালিস্ট রংপুর রাইডার্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার অফার করেছে।'

তিনি বলেন, আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা যেতে অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তাদের যাওয়ার সম্ভাবনা আছে।

আরো পড়ুন : স্বপ্ন পূরণ হতে পারে সাকিবের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App