×

ক্রিকেট

এবার আরেক রেকর্ডে ভাগ বসিয়েছে পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:২৯ এএম

এবার আরেক রেকর্ডে ভাগ বসিয়েছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত মুলতান টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ বোলার ১০০ বা তার চেয়ে বেশি রান খরচ করেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে এমন ঘটনা। ২০০৪ সালে বুলাওয়ে টেস্টে এমন লজ্জার রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসেই ৬ রোডেশিয়ান বোলার রান খরচের সেঞ্চুরি করেছিলেন। এর প্রায় দুই দশক পর সেই লজ্জার রেকর্ডে ভাগ বসালো পাকিস্তান।

মুলতানে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। যেখানে ৩১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। তাছাড়া ২৬২ রান এসেছে জো রুটের ব্যাট থেকে।

আরো পড়ুন: বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলে দুঃসংবাদ

ইংলিশ ব্যাটারদের এমন কীর্তির দিনে লজ্জায় ডুবেছে পাকিস্তানি বোলাররা। সবচেয়ে বেশি রান দিয়েছেন আবরার আহমেদ। এই লেগ স্পিনার ৩৫ ওভারে ১৭৪ রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি।

দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন নাসিম শাহও! ৩১ ওভারে ১৫৭ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন এই পেসার। আরেক পেসার আমের জামাল ১২৬ রানে পেয়েছেন ১ উইকেট। তাছাড়া শাহিন আফ্রিদি ১২০ রানে ১ উইকেট, সালমা আলি আগা ১১৮ রানে ১ উইকেট ও সায়িম আইয়ুব ১০১ রানে ২ উইকেট পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে

আইনমন্ত্রী এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে

কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

ধর্ষণ মামলা ‘বেশি’ হওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ মামলা ‘বেশি’ হওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App