×

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো উইন্ডিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো উইন্ডিজ

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন হেটমায়ার। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সিরিজে পূর্ণশক্তির দল পাচ্ছে তারা। দলে ফিরেছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেনের মতো তারকা ক্রিকেটাররা।

ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই চার জন ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন হেটমায়ার।

শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে সিরিজে হেরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। টিকে গেছেন এখনো কোনো ম্যাচ না খেলা টের্যান্স হিন্ডস।

দল নিয়ে কোচ ড্যারেন স্যামি বলেন, 'অভিজ্ঞ অনেক খেলোয়াড় নিয়ে এই টি-টোয়েন্টি দল আমাদের সবচেয়ে থিতু দল। প্রত্যেক খেলোয়াড় জায়গার জন্য চ্যালেঞ্জ জানানোয় একাদশ ঠিক করা কঠিন হবে। আমরা খুব ভালো একটি ইংল্যান্ড দলের মুখোমুখি হবো। আমি আত্মবিশ্বাসী যে, এই নির্বাচিত দল সেই ঘরানার ক্রিকেট অব্যাহত রাখবে যা আামাদের ম্যাচ এবং সিরিজ জিততে সাহায্য করবে।'

প্রথম দুই টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল:

রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টের্যান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শারেফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আরো পড়ুন : অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজে সমতা আনলো পাকিস্তান

 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App