×

ক্রিকেট

ফিটনেস টেস্টে উত্তীর্ণ, বিসিবির সবুজ সংকেত পেলেন সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

ফিটনেস টেস্টে উত্তীর্ণ, বিসিবির সবুজ সংকেত পেলেন সাকিব

খেলার কথা ছিল বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স।

টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু তিনি চোটাক্রান্ত থাকায় টুর্নামেন্টটিতে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত আশার কথা শোনা গেল তানজিম হাসান সাকিবকে নিয়ে।

তবে চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ফিটনেস পরীক্ষায় পাস করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পেয়েছেন সাকিব। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 


গ্লোবাল সুপার লিগ খেলতে চলতি মাসের ২২ তারিখ দেশ ছাড়তে পারেন এই বাংলাদেশি পেসার।

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। যার আয়োজন ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে এ টুর্নামেন্টটির। 

যদিও এখানে খেলার কথা ছিল বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি না করে দিয়ে সুযোগ পেয়ে যায় রংপুর। 

আরো পড়ুন : চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App