×

ক্রিকেট

রাহুলকে আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১৮ পিএম

রাহুলকে আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ

ছবি : সংগৃহীত

পার্‌থে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে লোকেশ রাহুলকে। তার ওপর চাপ অনেক বেশি থাকবে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুলকে পরামর্শ দিয়েছেন তিনি।

চোট সারিয়ে ফেরার পর মিডল অর্ডারে সুযোগ পেয়েও জায়গা হারিয়েছেন লোকেশ রাহুল। তার মাঝে আইপিএলে তাকে ধরে রাখেনি লখনউ সুপার জায়ান্টস। অধিনায়ককেই ছেড়ে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে রাহুলের কাছে আবার একটা সুযোগ এসেছে। রোহিত শর্মা না খেলায় পার্‌থে ওপেন করতে নামবেন তিনি। তার আগে রাহুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন এমন বললেন তিনি?

সৌরভের মতে, চাপ কাটিয়ে ওঠার একমাত্র উপায় পরিশ্রম ও আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসের জন্য আয়নার মুখোমুখি হতে হবে রাহুলকে। তিনি বলেন, আত্মবিশ্বাসটাই আসল। ওর উচিত নিজের সঙ্গে কথা হলা। খেলায় উত্থান-পতন হতেই পারে। আত্মবিশ্বাসও বাড়ে-কমে। নেটে কঠোর পরিশ্রম করে তা ফিরিয়ে আনতে হবে। আয়নায় নিজের মুখ দেখতে হবে। বোঝাতে হবে তুমি পারবে। তবেই আত্মবিশ্বাস ফিরবে।

লখনউ সুপার জায়ান্টস থেকে বাদ পড়লেও এ বারের আইপিএলে রাহুল দল পাবেন বলেই বিশ্বাস সৌরভের। তিনি বলেন, রাহুলকে লখনউ ছেড়ে দিয়েছে। এতে ওর চাপ আরও বেড়েছে। আমি জানি না, নিলামে লখনউ ওকে আবার নেবে কি না। তবে রাহুল দল নিশ্চয় পাবে।

একটা সময় ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই নিয়মিত ছিলেন রাহুল। কিন্তু টি-২০তে আর সুযোগ পান না তিনি। রাহুলের সমস্যা তার স্ট্রাইক রেট। আইপিএলেও তিনি লম্বা ইনিংস খেলেন। কিন্তু বল বেশি নেন। ছোট ফরম্যাটে সফল হতে গেলে রাহুলকে খেলার ধরন বদলাতে হবে বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে কী করল সকলেই দেখেছি। টি-২০ বদলে গিয়েছে। একইভাবে খেললে চলবে না। রাহুলের উচিত নিজেকে সেটা বোঝানো। কেউ ওকে সাহায্য করতে পারবে না। ওর নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। মন থেকে বিশ্বাস করতে হবে। তবেই ও ফিরতে পারবে।

চোট সারিয়ে ফেরার পর মিডল অর্ডারে খেলছিলেন রাহুল। কিন্তু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর বাদ পড়েন তিনি। খেলানো হয় সরফরাজ় খানকে। রোহিত না খেললে বা শুভমন চোট না পেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের সুযোগ হত কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে সুযোগ পেয়েছেন তিনি। এখন দেখার রাহুল এই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App