×

ক্রিকেট

আইপিএলে ফিক্সিংয়ে জড়ানো ভারতীয় ক্রিকেটার যা জানালেন শুনলে চমকে যাবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

আইপিএলে ফিক্সিংয়ে জড়ানো ভারতীয় ক্রিকেটার যা জানালেন শুনলে চমকে যাবেন

সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন চান্ডিলা। ছবি : সংগৃহীত

১১ বছর আগে আইপিএল ম্যাচ গড়াপেটা কাণ্ডে তিন ক্রিকেটারের নাম জড়িয়েছিল। তাদেরই একজন অজিত চান্ডিলা। জেলে বন্দি থাকার সময় ভাইকে হারিয়েছিলেন বলে জানালেন তিনি। পরে আত্মহত্যাও করতে চেয়েছিলেন। এক পডকাস্টে নিজের জীবনের কথা তুলে ধরেছেন চান্ডিলা।

ম্যাচ গড়াপেটার পর চান্ডিলা ছাড়াও এস শ্রীসন্থ এবং অঙ্কিত চহ্বানকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। পরে শ্রীসন্থের শাস্তি কমানোর কারণে ক্রিকেটে ফেরেন তিনি। 

সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন চান্ডিলাও। তবে নিজের জীবনের ওই স্মৃতি ভুলে যেতে চান তিনি। এক পডকাস্টে চান্ডিলা বলেন, যা-ই হয়ে থাক, ওই সময়ের কথা মনে পড়লেই খুব কষ্ট হয়। গোটা বিশ্ব জানে যে কিছুই হয়নি। ওই ঘটনায় জড়িত থাকলে আজ আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। সম্প্রতি একটা লিগে খেলেছি। আমার ওপর আস্থা রাখার জন্য ওদের ধন্যবাদ। ওরা আমাকে জীবনে ফিরিয়ে এনেছে। ১১ বছর পর ক্রিকেট খেলেছি। আইপিএলের ওই সময়টা দুঃস্বপ্নের মতো। কখনো মনে রাখতে চাই না।

সেই ঘটনায় চান্ডিলা এতটাই দুঃখ পেয়েছিলেন যে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। তিনি বলেন, পরিবার আমাকে শান্ত রেখেছিল। না হলে হয়তো নিজেকে শেষ করে দিতাম। জেলে থাকার সময় আমার ভাইয়ের মৃত্যু হয়। কেউ আমাকে জানায়নি। মৃত্যুর আগে ওর সঙ্গে আমার দেখা হয়নি। মাত্র দু’দিনের জন্য বাড়ি ফিরতে পেরেছিলাম। সব শেষ হয়ে গিয়েছিল। আমি দোষী নই সেটা বার বার বোঝানোর চেষ্টা করেছিলাম। তাতেও কাজ হয়নি।

আরো পড়ুন : ফিটনেস টেস্টে উত্তীর্ণ, বিসিবির সবুজ সংকেত পেলেন সাকিব

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App