×

ক্রিকেট

যে কারণে ম্যাচে হার, জানালেন মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ এএম

যে কারণে ম্যাচে হার, জানালেন মিরাজ

৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ছবি : সংগৃহীত

হার দিয়িই শুরু হলো ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে মেহেদি হাসান মিরাজের দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ হারলেও নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, (স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।

বোলিংয়ে মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়াই হারের কারণ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি বলেন, আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।

আরো পড়ুন : হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App