×

ক্রিকেট

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়ের দিকে ধেয়ে গেছে অভিযোগের গুরুতর তীর। স্পট ফিক্সিংয়ের অভিযোগে এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি। তবে এনামুলকে দেশ ত্যাগ করতে না দিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন, জনাব এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলাকালে আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি। তবে তার ওপর আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেয়া হবে শিগগিরই।

আরো পড়ুন : অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের গুঞ্জন, যা বললেন কোচ

তবে বিজয় অবশ্য একা নন। তার সতীর্থ একাধিক ক্রিকেটারের ওপর অভিযোগ আনা হয়েছে। রাজশাহী ছাড়া আরো তিন ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপর রাখা হয়েছে কড়া নজরদারি।

চলতি মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে ছিলেন এনামুল। তবে দলের পারফর্ম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে তাকে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে তাসকিন আহমেদের অধীনে খেলছে রাজশাহী। এখন আছে প্লে অফে খেলার পথেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App