×

ক্রিকেট

বিপিএলের ফাইনাল সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ এএম

বিপিএলের ফাইনাল সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ

ছবি : সংগৃহীত

বিপিএলের ফাইনালে চিটাগাং কিংসের বিপক্ষে ১৯৫ রান চ্যালেঞ্জ করে দারুণ একটা সূচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট; বলে প্রচলিত কথাটাই তামিম করলেন ফাইনালের বিগ ম্যাচে। 

২৯ বলে করলেন ৫৪ রান। দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ৯ চার এবং ১ ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তামিম ইকবাল। 

আরো পড়ুন : ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

তামিমের মতোই অধিনায়ক হিসেবে আরো একজন পাচ্ছেন স্বীকৃতি। তিনি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন নিজেকে ওপেনিং পজিশনে এনে। ব্যাটে-বলে তো বটেই, দল পরিচালনার ক্ষেত্রেও মিরাজকে আলাদা করে দেখতেই হচ্ছে।

খুলনার হয়ে আসরে ১৪ ইনিংসে করেছেন ৩৫৫ রান। ২৭ এর বেশি গড়ে খেলেছেন। পেয়েছেন ২ ফিফটিও। ক্যাচ নিয়েছেন ৮টি। বল হাতেও কম করেননি। ১৪ ম্যাচে পেয়েছেন ১৩ উইকেট। সেটাও ৭.৭১ ইকোনমি রেটে বোলিং করে।

ম্যান অব দ্য সিরিজের জন্য তাই তাকেই বেছে নিয়েছে বিপিএলের জুরি বোর্ড। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App