×

ক্রিকেট

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:১২ এএম

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত

তৃতীয় দিন শেষে যে আশঙ্কা জেঁকে বসেছিল, চতুর্থ দিন সকালে সেটিই সত্যি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা।

চতুর্থ দিনে বাংলাদেশ টিকতে পারল কেবল ৩৪ বল। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হারল বাংলাদেশ।আর তাতেই শ্রীলংকার কাছে সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল।

৯৬ রান, চতুর্থ দিন সকালে বাংলাদেশের 'আপাতত' লক্ষ্যটা তাই ছিল। এই রানটা তুলতে পারলেই ইনিংস ব্যবধানে হারের লজ্জাটা এড়ানো যেত। সেটা করতে হলে বড় ভূমিকা পালন করতে হতো লিটন দাসকে। তার সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম, যিনি প্রথম ইনিংসে খেলেছেন ত্রিশোর্ধ্ব রানের ইনিংস। ফলে কাজটা অসম্ভব ছিল না আদৌ।

শেষ স্বীকৃত ব্যাটার লিটন দিনের দ্বিতীয় ওভারে আর পঞ্চম বলে আউট হয়ে গেলে কাজটা অসম্ভব হয়ে যায়। তবে যে বলে আউট হয়েছেন লিটন, তাতে তার করার ছিল সামান্যই। ফুলার লেন্থের বলটা সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন লিটন। তবে বলটা সেখানে পড়ে দারুণ বাঁক নিয়ে বেরিয়ে গেল অফ স্টাম্প ঘেঁষে।

আর সেটাই সর্বনাশটা করে দিল বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের। তার ব্যাটের কানা ছুঁয়ে বলটা চলে গেল উইকেটের পেছনে। উইকেটরক্ষক কুশল মেন্ডিস বলটা গ্লাভসবন্দি করতে ভুল করেননি একটুও। এর ফলে লিটনের ইনিংস শেষ হয় ১৪ রানেই। বাংলাদেশের ৭ ব্যাটারই আউট হলেন দুই অঙ্ক ছুঁয়ে।

বাংলাদেশকে এরপর ইনিংস হার এড়াতে হলো মিরাকলেরও মিরাকল ঘটাতে হতো। সেটা আর হয়নি। নাঈম হাসান স্টাম্পড হলেন লিটন বিদায় নেওয়ার ১২ বল পরেই। প্রবাথ জয়াসুরিয়ার পরের ওভারে তাইজুল ফিরতি ক্যাচ দিলেন তাকে। তাতে পাঁচ উইকেট পূরণ হয় লঙ্কান বাঁহাতি স্পিনারের। আর বাংলাদেশের ইনিংস হারটা হয়ে যায় সময়ের অপেক্ষা।

সে অপেক্ষাটা খুব বেশি বড় হয়নি। পরের ওভারে আক্রমণে আসা থারিন্দু রত্নায়েকের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এবাদত হোসেন। চতুর্থ দিনে বাংলাদেশের ইনিংস টেকে মোটে ৩৪ বল। ম্যাচটা হারতে হয় ইনিংস ও ৭৮ রানে। ১-০ ব্যবধানে হারতে হয় সিরিজটাও। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App