×

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি লিটন দাসের দল। আজ টসের লড়াইয়ে হেরেছেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।

আজ শ্রীলংকাকে হারালেই পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে একাদশ থেকে আজ মাত্র একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদ আজ খেলছেন না। তার পরিবর্তে দলে ঢুকেছেন আরেক পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ আজও তাই খেলবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

শ্রীলংকা দলের জন্য বড় সুসংবাদ হয়ে এসেছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফেরা। ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে মাঠে নামছে লংকানরা। তাদের একাদশে আছেন ৩ অলরাউন্ডারও।

বাংলাদেশের একাদশঃ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম,  মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশঃ পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাংকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুসমান্থা চামিরা, মাথিস পাথিরানা, নুয়ান থুসারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App