×

ক্রিকেট

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

ছবি : সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিসিসিআই সচিব বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলির প্রেক্ষাপটে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে রিলিজ করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। ফলে রেকর্ড দামে দল পেলেও আসন্ন আইপিএল মৌসুমে মাঠে নামা হচ্ছে না এই বাংলাদেশি পেসারের।

তবে কেকেআর চাইলে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া। সেক্ষেত্রে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় অন্তর্ভুক্তির অনুমতি দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App