×

ক্রিকেট

টি২০ বিশ্বকাপ ২০২৬

সহজ জয় পেলো জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

সহজ জয় পেলো জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবারের দুই ম্যাচে সহজ জয় পেয়েছে বি-গ্রুপের দল জিম্বাবুয়ে এবং সি গ্রুপের দল স্কটল্যান্ড।

দিনের প্রথম খেলায় প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে আসা ইতালিতে ৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্কটল্যান্ড। টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ইতালি। শুরুতে ব্যাট করতে নেমে জর্জ মুনসের ৫৪ বলে ৮৪ রানের ওপর ভর করে কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে স্কটিশরা। জবাবে মাত্র ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় ইতালি। স্কটল্যান্ডের হয়ে মাইকেল লিস্ক ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যান-অব-দ্যা-ম্যাচ হবার গৌরব অর্জন করেন।

অপর খেলায় ৩৯ বল হাতে রেখেই ওমানের বিরুদ্ধে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। টসে হেরে ব্যাট করতে নেমে ওমান ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয়। জবাবে মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেটে সেই রান টপকে যায় জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App