×

ক্রিকেট

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসানের পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসানের পোস্ট

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে লেখা ছিল, “২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। দেশের বাইরে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ঘরোয়া লিগ। কবে দেশের জার্সিতে দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সেরা অলরাউন্ডার সাকিবের দেশে ফেরার গুঞ্জনও আবার জোরালো হয়ে ওঠে। খুব শিগগিরই দেশের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে- বিভিন্ন সূত্রের এমনটাই খবর। 

আরো পড়ুন : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App