×

ক্রিকেট

সুপার এইটের প্রথম ম্যাচে হলো না একটিও বল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম

সুপার এইটের প্রথম ম্যাচে হলো না একটিও বল

ছবি : সংগৃহীত

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুতেই প্রকৃতির বাধা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করেছে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হওয়ার পরপরই নামে বৃষ্টি। টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে তিনি কথা বলার সময়ই বৃষ্টি শুরু হয় এবং গ্রাউন্ড স্টাফরা দ্রুত কাভার দিয়ে পিচ ঢেকে দেন। প্রথমে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা ক্রমে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

আরো পড়ুন : সাকিবকে ফেরানোর বিষয়ে যা জানালেন আসিফ আকবর

স্থানীয় সময় রাত ৯টা ৭ মিনিটে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

এই ফলাফলে গ্রুপ-২ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। এক পয়েন্ট করে পাওয়ায় দুই দলই সমান অবস্থানে রয়েছে। পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে পাল্লেকেলেতে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে নিউজিল্যান্ড কলম্বোতেই থেকে পরদিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App