×

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের হারের ‘দায়’ নিলেন হোপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম

ওয়েস্ট ইন্ডিজের হারের ‘দায়’ নিলেন হোপ

ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত অঘোষিত কোয়ার্টার ফাইনালে ১৯৫ রান তুলেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তবে ম্যাচ শেষে পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক শাই হোপ।

ওপেনিংয়ে হোপের সঙ্গে নেমেছিলেন রোস্টন চেজ। দুজন মিলে প্রথম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। নবম ওভারের শেষের দিকে হোপ বিদায় নেন। তিনি ৩৩ বল খেলে করেন ৩২ রান, চার ছিল তিনটি, ছক্কা একটি। তবে তার ইনিংসের ধীর গতিই আলোচনার জন্ম দেয়। পরিসংখ্যান অনুযায়ী, তার খেলা ৩৩ বলের মধ্যে ১৭টি ছিল ডট বল। আক্রমণাত্মক শট খেলেছেন ১০টি, ভুল শট ছিল ৯টি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তার এই ধীরগতির ইনিংস কি দলের বিদায়ের অন্যতম কারণ? সংবাদ সম্মেলনে হোপ সরাসরি বলেন, হ্যাঁ, আমি দোষ নিজের কাঁধেই নেব। তিনি স্বীকার করেন, সাধারণত যে ছন্দে ব্যাটিং করেন, এদিন তা ধরে রাখতে পারেননি।

আরো পড়ুন : স্পিন ঝড়ে কলম্বো কাঁপালো ইংল্যান্ড, জ্যাকসের বিশ্বরেকর্ড

হোপ বলেন, আমার আরো দ্রুত ব্যাট করা উচিত ছিল। তবে এমন পরিস্থিতিতে যখন আপনি সংগ্রাম করছেন, তখন বিষয়টা কঠিন হয়ে যায়। আমি খারাপ ব্যাটিং করছিলাম বলে মনে করি না। কিন্তু বলগুলো সরাসরি ফিল্ডারদের হাতে চলে যাচ্ছিল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে হয়তো একটু বেশিই সতর্ক হয়ে গিয়েছিলাম।

টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা ব্যাটার ছিলেন হোপ। তার পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত দল ছিল অপরাজিত। তবে বড় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তিনি বলেন, কখনো কখনো এমন হয়, বল ব্যাটে লাগলেও সীমানার বাইরে পাঠানো যায় না। আমরা যতই চাই প্রতিটি বলে আক্রমণ করতে, তা সবসময় সম্ভব হয় না।

হোপ আউট হওয়ার পর বাকি ১৪.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৬৩ রান, যা দলকে লড়াই করার মতো পুঁজি দেয়। তবে শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ভারতের হয়ে দারুণ ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তিনি ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন এবং চার বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ফলে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয় ক্যারিবীয়দের। ম্যাচ শেষে অধিনায়কের কণ্ঠে ছিল আক্ষেপ, কিন্তু একই সঙ্গে নিজের ব্যর্থতার স্বীকারোক্তিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App