×

ক্রিকেট

পাকিস্তান সিরিজে নাম নেই সাকিবের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

পাকিস্তান সিরিজে নাম নেই সাকিবের

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। তবে এই সময়েও সাকিব আল হাসানকে ঘিরে ধোঁয়াশা কাটেনি। ফলে তাকে ছাড়াই পাকিস্তান সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে বর্তমানে একাধিক মামলা রয়েছে। এসব মামলার নিষ্পত্তি এখনও হয়নি। তাই আইনি জটিলতা মিটিয়ে তবেই তাকে দেশে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনজীবীদের কাছ থেকে প্রয়োজনীয় নথি নিয়ে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজারে বোর্ড পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।

আরো পড়ুন : অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন মুশফিক

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজ শুরুর আগেই শেষ হওয়ার সম্ভাবনা নেই। ফলে এই সিরিজ দিয়েই সাকিবের জাতীয় দলে ফেরা হচ্ছে না।

এদিকে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকাটাও একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এসব কারণেই আপাতত তাকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।

এরই মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল চূড়ান্ত করে বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেখানে সাকিবের নাম নেই। জানা গেছে, এই দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও আফিফ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App