×

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে উপস্থিত প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে উপস্থিত প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বুধবার(১১ মার্চ)মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।

এই ম্যাচটি মাঠে বসে দেখতে টসের আগেই উপস্থিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন।

আরো পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এর আগে স্টেডিয়ামে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

উল্লেখ্য, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে নি। অন্যদিকে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও সেমিফাইনাল পর্যন্ত পৌছাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই প্রথম মুখোমুখি তিন ম্যাচের ওয়ানডে  সিরিজ বাংলাদেশ-পাকিস্তানের। তাই দুই দলের জন্যই নতুন করে আবার তাদের যাত্রা শুরু হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App