×

ক্রিকেট

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত অভিযোগ খতিয়ে দেখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে, যাতে নির্বাচনের স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও প্রশাসনিক দিক যাচাই করা যায়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট সদস্য হিসেবে রয়েছেন।  

আরো পড়ুন : বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে উপস্থিত প্রতিমন্ত্রী

এদিকে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা। এছাড়া প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা। একই সাথে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা করা।

এতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App