×

ক্রিকেট

অবশেষে দেশে ফিরেছে প্রোটিয়াস আর উইন্ডিজ দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

অবশেষে দেশে ফিরেছে প্রোটিয়াস আর উইন্ডিজ দল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ভারতের কলকাতায় এক সপ্তাহ আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে গেলেও কলকাতায় আটকে ছিলেন দুদলের ক্রিকেটারেরা। খবর নিশ্চিত করেছে, আইসিসি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বাকি ২৯ সদস্য ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনো ক্রিকেটার আটকে নেই। সকলে দেশে ফিরে গিয়েছেন বা পথে রয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।’

আইসিসি আরও জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রিকেটারদের দেশে ফেরানো সহজ ছিল না। বিভিন্ন দেশ ও বিমান সংস্থার সঙ্গে সমন্বয় করে পুরো বন্দোবস্ত করার পরই তারা নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের নয় জন ক্রিকেটার বাড়ি ফিরেছিলেন। এবার বাকিরাও ফিরে গিয়েছেন। দুদলের ক্রিকেটারদের কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে বিমান অ্যান্টিগায় যাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে ইরানের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি দেশে বিমানবন্দর বন্ধ থাকার ফলে বিশ্বকাপ শেষেও ক্রিকেটারেরা ভারত ছাড়তে পারেননি। জিম্বাবুয়েও দিল্লিতে আটকে ছিল। তবে সেমিফাইনালে বিদায়ের পরের দিনই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। এই ঘটনায় বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সব দলই দেশে ফিরে গেল।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App