×

ক্রিকেট

দেশ ছেড়েছেন বাংলাদেশি ৪ ক্রিকেটার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

দেশ ছেড়েছেন বাংলাদেশি ৪ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর সামনে রেখে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। প্রথম ধাপে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ তামিম পরে এই দুই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিবেন।

সোমবার (২৩ মার্চ) সকালে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে তারা পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

আসন্ন পিএসএল আসরে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান-কে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও আরেক ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে।

এবারই প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে শরিফুল, তামিম ও নাহিদ রানাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। এরপর দেশে ফিরতে হবে তাদের, কারণ একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরো বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

হেলমেট গুদামে আগুন সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App