×

ক্রিকেট

গোপনে গোসলের দৃশ্য ভিডিও, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০৯ পিএম

গোপনে গোসলের দৃশ্য ভিডিও, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেপ্তার

ফাইল ছবি

নারীদের গোপন গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে পাঁচ লাখ শ্রীলঙ্কান রুপি জামিনে মুক্তি পান তারা।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে। সেখানে অবস্থানরত কয়েকজন নারী হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে বিষয়টি সামনে আসে এবং পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ক্রিকেটারকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির ভিডিও কোনোভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের দায়িত্বে রয়েছে নারাহেনপিতা থানা পুলিশ।

প্রাথমিক শুনানির জন্য অভিযুক্ত দুই ক্রিকেটারকে কলম্বোর আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আগামী ২৫ মে।

এদিকে, এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ডের অভ্যন্তরে চলমান প্রশাসনিক অস্থিরতার মধ্যেই এই ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। 

সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পরিবর্তন ও কমিটি পুনর্গঠনের মতো একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ, দুদিন পর ভাসমান লাশ উদ্ধার

মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ, দুদিন পর ভাসমান লাশ উদ্ধার

কোরবানির পশু নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

কোরবানির পশু নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

নড়াইলে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App