×

ক্রিকেট

৩৮৬ রানে অলআউট পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

৩৮৬ রানে অলআউট পাকিস্তান

ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে সফরকারীরা থেমে যায় ১০০.৩ ওভারে।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭৯ রান। তৃতীয় দিনে বাকি ৯ উইকেট হারিয়ে তারা যোগ করে আরও ২০৭ রান।

দলের হয়ে সেঞ্চুরি করেন অভিষেক টেস্ট খেলতে নামা আজান আওয়াইস। তিনি ১৬৫ বলে ১৪টি চারে ১০৩ রান করেন। আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল–কে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ১০৪ রানের জুটি। আব্দুল্লাহ ১২০ বলে ৬০ রান করেন।

২ উইকেটে ২১০ রান থেকে দ্রুত চাপে পড়ে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিল দ্রুত ফিরে গেলে ধাক্কা খায় সফরকারীরা।

এরপর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ জুটি। রিজওয়ান ৫৯ এবং সালমান ৫৮ রান করেন। তবে দুজন আউট হওয়ার পর দ্রুত গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০২ রানে নেন ৫ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৩ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১০১ রান করেন।

অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন মুমিনুল হক। সাবেক এই অধিনায়ক ৯১ রান করে আউট হন। এছাড়া মুশফিকুর রহিম করেন ৭১ রান এবং লিটন দাস যোগ করেন ৩৩ রান। শেষ দিকে তাসকিনের ২৮ রানের ঝড়ো ইনিংস দলকে বড় সংগ্রহ পেতে সহায়তা করে।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট নেন। আর শাহিন শাহ আফ্রিদি শিকার করেন ৩ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App