×

ক্রিকেট

সিলেট টেস্ট

টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪০ পিএম

টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

ছবি: সংগৃহীত

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা, মেহেদী মিরাজ, তাইজুল আর তাসকিনে বিধ্বংসী বোলিংয়ে ২৩২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান দল। 

রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলার দ্বিতীয় দিনের তৃতীয় সেশনেই খুররম শেহজাদের পর সাজিদ খানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ইনিংসে ৪৮ রানের লিডে থাকার স্থান করে দেন নাহিদ রানা। 

পাকিস্তানের ইনিংস থেমেছে ২৩২ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ করায় লিড হয়েছে ৪৬ রানের। 

বিনা উইকেটে ২১ রানে দিন শুরু করা পাকিস্তান আজ প্রথম চার ওভারের মধ্যেই হারায় দুই ওপেনার আবদুল্লাহ ফলজ ও আজান আওয়াইসকে। দুটি উইকেটই নেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসান মিরাজ নেন শান মাসুদ ও সৌদ শাকিলের উইকেট।

লাঞ্চের আগে–পরে মিলিয়ে পঞ্চম উইকেটে বাবর আজম–সালমান আগা মিলে গড়েন ৬৩ রানের জুটি। ৬৮ রান করা বাবরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর পাকিস্তানের বাকি উইকেট তিনি আর তাইজুলই তুলে নিয়েছেন।

নাহিদ–তাইজুল ৩টি করে আর তাসকিন–মেহেদী দুটি করে উইকেট নেন।

দিনশেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ১৫৬ রানের লিডে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন

সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App