×

ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ, তাইজুলের ৬ উইকেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৪২ এএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ, তাইজুলের ৬ উইকেট

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে ৪৩৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে পারলে রীতিমতো ইতিহাস গড়ত পাকিস্তান। তবে, ইতিহাস গড়া হলো না সফরকারীদের। পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামার কয়েক ওভারের মধ্যে বাকি ৩ উইকেট হারিয়ে গুটিয়ে গেছে। এতে করে ৭৮ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ঘরের মাঠে ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফরম্যাটে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল টাইগাররা।

৭ উইকেটে ৩১৬ রানে গতকাল চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। আজ বুধবার শেষ দিনে সমীকরণ ছিল, জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১২১ রান। আর বাংলাদেশকে জিততে হলে নিতে হবে বাকি ৭ উইকেট।

সকালের সেশনে ১১. ২ ওভারের খেলাতেই বাংলাদেশ এই চ্যালেঞ্জে জিতল। ৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাজিদ ও রিজওয়ানের ৫৪ রানের জুটি ভেঙে শুরুটা করেছিলেন তাইজুল। সাজিদকে তুলে নেন। পরের ওভারে প্রথম বলে রিজওয়ানকে (৯৪) ফেরান শরীফুল। তাইজুল পরের ওভারে বোলিংয়ে এসে আউট করেন খুররমকে।

১২০ রানে ৬ উইকেট নেন তাইজুল। টেস্টে এ নিয়ে ১৮ তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App