×

ক্রিকেট

বাংলাদেশ সফর নিয়ে জল্পনা থামাল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

বাংলাদেশ সফর নিয়ে জল্পনা থামাল আইসিসি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গভর্ন্যান্স ও নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের এক প্রতিনিধিদল। সফর শেষে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইসিসি।

আইসিসির পাঠানো দুই সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ এস মোসাজি ও তাভেংওয়া মুকুলানি। মোসাজি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত এবং মুকুলানি জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতিনিধি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদল বাংলাদেশে এসে বিসিবি সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনার অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করেছে। মূলত দেশের ক্রিকেট প্রশাসন, পরিচালন কাঠামো ও নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই এই সফর।

তবে সফর নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা ও দাবির মধ্যে আইসিসি স্পষ্ট করেছে, প্রতিনিধিদল এখনই সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করবে না। তারা নিজেদের পর্যবেক্ষণ পরবর্তী সময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে।

আইসিসি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো দাবি, মন্তব্য বা ব্যাখ্যাকে আইসিসির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না। সংস্থাটির ভাষ্য, এ ধরনের প্রতিবেদন বা দাবি অনুমাননির্ভর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটাঙ্গনে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে আইসিসি প্রতিনিধিদলের সফর নতুন করে আগ্রহ তৈরি করেছিল। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ অবস্থানে স্পষ্ট যে, চূড়ান্ত সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ জানতে আইসিসি বোর্ডে প্রতিনিধিদলের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে সফরকে ঘিরে বিভিন্ন মহল থেকে নানা দাবি উঠলেও আইসিসি আপাতত সরাসরি কোনো মন্তব্য করছে না। ফলে বিসিবি ইস্যুতে আইসিসির আনুষ্ঠানিক অবস্থান কী হবে, তা নির্ভর করছে প্রতিনিধিদলের প্রতিবেদন ও পরবর্তী বোর্ড পর্যায়ের আলোচনার ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App