×

ক্রিকেট

বিসিবির সভাপতি হলেন তামিম, সহ-সভাপতি ফাহিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

বিসিবির সভাপতি হলেন তামিম, সহ-সভাপতি ফাহিম

ছবি : সংগৃহীত

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

রোববার (৭ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি, তামিম ছিলেন একমাত্র প্রার্থী। ফলে তিনিই বিসিবির ১৮তম ও নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

এর আগে গত এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পূর্ববর্তী বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। দুই মাস সেই দায়িত্ব পালনের পর আজকের নির্বাচনে তিনি আনুষ্ঠানিক ভাবে বোর্ডের সর্বোচ্চ পদে জয়লাভ করলেন।

নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরিতে নিম্নোক্ত ব্যক্তিরা পরিচালক নির্বাচিত হয়েছেন:

ক্যাটাগরি-১ (বিভাগীয় প্রতিনিধি):

ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ

চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী

খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম

রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম

রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন

সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী

বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি): তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ

ক্যাটাগরি-৩ (অন্যান্য): সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

নতুন সভাপতি তামিম ইকবাল নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের ক্রিকেটের উন্নয়নে সংস্কার এজেন্ডা বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, তরুণ প্রতিভা বের করে আনা এবং জাতীয় দলের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সহ-সভাপতি ফাহিম সিনহা জানান, তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তামিমের সঙ্গে একযোগে কাজ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

‘নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব?’

‘নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব?’

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App