×

ক্রিকেট

ওপেনিং জুটিতে টানা চার শূন্য, অস্ট্রেলিয়ার ভয়াবহ রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩২ পিএম

ওপেনিং জুটিতে টানা চার শূন্য, অস্ট্রেলিয়ার ভয়াবহ রেকর্ড

ছবি: সংগৃহীত

মিরপুরে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার জন্য শুরুতেই দুঃস্বপ্ন হয়ে উঠল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ৩ উইকেট হারায় সফরকারীরা। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার পড়ে যায় বিরল এক বিপর্যয়ে।

ইনিংসের চতুর্থ বলেই প্রথম ধাক্কা দেন তাসকিন। ম্যাথু শর্ট অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বল ছেড়ে দেন, কিন্তু বল আঘাত করে স্টাম্পে। কোনো রান না করেই ফেরেন শর্ট। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি আবারও রান তুলতে ব্যর্থ হয়।

পরের ওভারে বল হাতে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন মোস্তাফিজ। নিজের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান বাঁহাতি পেসার। অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বল, কনোলির অনিশ্চিত ব্যাট, আর ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে লিটনের গ্লাভসে।

সেই ওভারের শেষ বলে আবারও আঘাত করেন মোস্তাফিজ। ম্যাট রেনশও একইভাবে উইকেটকিপারের ক্যাচ হয়ে ফেরেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পাতলা এজ দেন তিনি। আম্পায়ার আঙুল তুলতে দেরি করলেও রেনশ রিভিউ নেননি। বুঝে গিয়েছিলেন, ব্যাটে লেগেছে।

দুই ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ০ রানে ৩ উইকেট। ওয়ানডে ক্রিকেটে কোনো রান ওঠার আগে প্রথম তিন উইকেট হারানো মাত্র চতুর্থ দল হলো অস্ট্রেলিয়া। এর আগে এমন ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৩ বিশ্বকাপে, যখন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চামিন্দা ভাস ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেছিলেন।

শুধু তাই নয়, পুরুষদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার একই ইনিংসে ডাক মারার ঘটনা এটি মাত্র তৃতীয়বার। ম্যাথু শর্ট ও কুপার কনোলি দুজনই কোনো রান না করেই ফিরেছেন।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটির জন্য সময়টাও ভয়াবহ যাচ্ছে। টানা চার ওয়ানডে ইনিংসে তাদের ওপেনিং জুটি কোনো রান তুলতে পারেনি। এই বিব্রতকর রেকর্ডে পাপুয়া নিউগিনির সঙ্গে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া।

শুরুর ধাক্কার পর জস ইংলিস ও অ্যালেক্স ক্যারি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯ রান। তবে ততক্ষণে ম্যাচের শুরুটা পুরোপুরি বাংলাদেশের দখলে চলে গেছে।

মিরপুরে সিরিজ জয়ের সুযোগ নিয়ে নামা বাংলাদেশের জন্য শুরুটা হয়েছে স্বপ্নের মতো। তাসকিনের সিম মুভমেন্ট আর মোস্তাফিজের নিখুঁত লাইন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। আর সেই পরীক্ষার শুরুতেই বিরল লজ্জার মুখে পড়েছে অস্ট্রেলিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App