×

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। আগামীকাল চট্টগ্রামে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যকে দলে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩৩ বছর বয়সি বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৪৬২।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে আছেন তাওহিদ হৃদয়। স্কোয়াডে সৌম্য যুক্ত হওয়ায় বাংলাদেশের ব্যাটিং বিকল্প আরও বাড়ল।

টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফফার সাকলাইন।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App