×

ক্রিকেট

৪০১ রানের জুটিতে ইতিহাস, টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন চেজ ও জাঙ্গু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:২৮ এএম

৪০১ রানের জুটিতে ইতিহাস, টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন চেজ ও জাঙ্গু

ছবি : সংগৃহীত

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ২৩৩ রানের অসাধারণ ইনিংস খেলেছেন আমির জাঙ্গু। তাঁর সঙ্গে অধিনায়ক রোস্টন চেজের ১৯৪ রানের ইনিংসে ভর করে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটির নতুন বিশ্বরেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ৬০২ বল মোকাবিলা করে ৪০১ রান যোগ করেন চেজ ও জাঙ্গু। এই জুটিতে জাঙ্গু খেলেন ৩৭৩ বলে ২৩৩ রানের ইনিংস, আর অধিনায়ক চেজ করেন ১৯৪ রান। তাদের ব্যাটিং নৈপুণ্যে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে নেয় এক ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে।

টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই এখন সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৬ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও বেন স্টোকস ৩৯৯ রানের জুটি গড়ে এই রেকর্ডের মালিক ছিলেন। চেজ ও জাঙ্গুই প্রথম জুটি হিসেবে ষষ্ঠ উইকেটে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে কনরাড হান্ট ও গ্যারি সোবার্সের ৪৪৬ রানের জুটি এখনো শীর্ষে রয়েছে। আর ১৯৬০ সালে ফ্রাঙ্ক ওরেল ও গ্যারি সোবার্সের ৩৯৯ রানের জুটিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেজ-জাঙ্গুর ৪০১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটিও দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এ তালিকার শীর্ষে রয়েছে ১৯৯১ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোন্সের তৃতীয় উইকেটে ৪৬৭ রানের জুটি। দ্বিতীয় স্থানে থাকা ১৯৮৫ সালে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও কাসিম ওমরের ৩৯৭ রানের জুটিকেও পেছনে ফেলেছেন চেজ ও জাঙ্গু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App