×

ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই হারল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:২২ পিএম

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাত্র তিন দিনের মধ্যেই ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও ব্যাটারদের ব্যর্থতায় দুই সেশনও টিকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসে আগের দিন ৯ ওভার ব্যাট করে এক উইকেটে ৪০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে সেই সময়ই ওপেনার সাদমান ইসলামকে হারায় দল। তৃতীয় দিনের শুরুতে ৪০/১ স্কোর নিয়ে ব্যাটিংয়ে নেমে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের পরাজয় বরণ করে।

দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে খেলতে গিয়ে বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন তিনি।

এরপর ব্লেসিং মুজারাবানির শিকার হন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল তৃতীয় স্লিপে চলে যায়। সেখানে ব্র্যাড ইভান্স দারুণ এক ক্যাচ নিলে ১৩ রান করে বিদায় নেন মুমিনুল। তখন দলের সংগ্রহ ছিল ৪৬ রানে ৩ উইকেট।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। দলের হয়ে কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন। তাওহীদ হৃদয় ও অমিত হাসানও দ্বিতীয় ইনিংসে নিজেদের মেলে ধরতে পারেননি।

শেষদিকে নিম্নক্রমের ব্যাটাররাও দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে তিন দিনের মধ্যেই ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App