×

ক্রিকেট

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজা এবং জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

সোমবার (৬ জুলাই) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিম্বাবুয়েকে একাই ঘায়েল করেছেন নাহিদ রানা। তার শিকারে পরিণত হয়ে ৩৬ ওভার ৪ বলে ১৪১ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। এটিই বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিং ফিগার।

এতদিন এই রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি। তারপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫.৫ ওভারে সমান ২৬ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন রুবেল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App