×

ক্রিকেট

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ছবি সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে তারা। দলের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেছেন ওপেনার বেন কারান।

ইনিংসের শুরুটা অবশ্য বাংলাদেশের বোলারদের দখলেই ছিল। নতুন বলে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর নিজের দ্বিতীয় স্পেলে ইনোসেন্ট কাইয়াকেও আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এই পেসার।

বাংলাদেশের চাপে আরও একটি ধাক্কা দেন নাহিদ রানা। ইনিংসের নবম ওভারে গতির ঝড় তুলে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে ৯ রানে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।

শুরুর ধাক্কা সামলে একপ্রান্ত আগলে রেখে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন বেন কারান। বাঁহাতি এই ওপেনার ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ধৈর্য ও কার্যকর স্ট্রোকপ্লের সমন্বয়, যা জিম্বাবুয়েকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়তে সহায়তা করে।

শেষ দিকে দ্রুত রান তোলেন ব্র্যাড ইভান্স। মাত্র ৩৮ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর ২৪৭ রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের বিপক্ষে ২২ রান তুলে জিম্বাবুয়ের সংগ্রহ আরও শক্তিশালী করেন ইভান্স।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে হেরেছিল বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে এবার ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে জিততেই হবে মেহেদী হাসান মিরাজের দলকে। জয় পেলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App