×

ক্রিকেট

ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার আলোচনায় রাহুল দ্রাবিড়ের নাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার আলোচনায় রাহুল দ্রাবিড়ের নাম

ফাইল ছবি

ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেওয়ার পর ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই দায়িত্বের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের বিবেচনায় থাকতে পারেন দ্রাবিড়। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরও আছেন অ্যান্ডি ফ্লাওয়ার, রিচার্ড ডসন, কুমার সাঙ্গাকারা ও অ্যান্ড্রু ফ্লিনটফ।

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারের পর ম্যাককালামকে টেস্ট দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয় ইসিবি। চার বছরের দায়িত্বে ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটে অভ্যস্ত করলেও সাম্প্রতিক ফল তার পক্ষে ছিল না। শেষ নয় টেস্টের সাতটিতেই হেরেছে ইংল্যান্ড। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাককালাম। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

দ্রাবিড়কে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করার পেছনে বড় কারণ তার সাফল্য ও পরিকল্পিতভাবে দল পরিচালনার দক্ষতা। তার অধীনেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এর আগে ভারতকে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও তুলেছিলেন তিনি।

তবে পূর্ণকালীন কোচিংয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ দ্রাবিড়ের নেই বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ। শুধু টেস্ট দলের দায়িত্ব হলে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকার সুযোগ পাবেন তিনি। একই সঙ্গে নিজের প্রিয় সংস্করণ টেস্ট ক্রিকেটের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন। তাই অন্তত দ্রাবিড়ের আগ্রহ যাচাই করা উচিত বলে মনে করছে সংবাদমাধ্যমটি।

দ্রাবিড়ের পাশাপাশি অ্যান্ডি ফ্লাওয়ারকেও শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ডের কোচ হিসেবে অ্যাশেজ জয় ও দলকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তোলার অভিজ্ঞতা রয়েছে জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারের। কাউন্টি ক্রিকেটে কাজ করা রিচার্ড ডসনের নামও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

এ ছাড়া শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের বর্তমান কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে আগামী টেস্ট সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ইসিবি। নিয়োগপ্রক্রিয়ার নেতৃত্ব দেবেন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংক্ষিপ্ত তালিকা বা প্রস্তাবের কথা জানায়নি ইংল্যান্ড বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে

অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে

বাগেরহাট আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫

বাগেরহাট আদালত ভবনের পলেস্তারা খসে আহত ৫

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App