×

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন রিশাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন রিশাদ

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রথম ম্যাচে ৩২ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তাওহীদ হৃদয়ের দল। তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

জ্বালানিমন্ত্রী ‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

 দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

গোলাম পরওয়ার দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App