×

ক্রিকেট

অবিশ্বাস্য ব্যাটিং ধসে ১৩ বলে ৫ উইকেট হারাল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

অবিশ্বাস্য ব্যাটিং ধসে ১৩ বলে ৫ উইকেট হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার দুর্দান্ত বোলিংয়ে হঠাৎই ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। ভালো অবস্থান থেকে মাত্র ১৪ বলের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে টাইগাররা।

রাজার বলে সাইফ হাসান বোল্ড হওয়ার মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের ধস। এরপর একে একে আরও চার ব্যাটার সাজঘরে ফিরলে ইনিংসের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে টাইগাররা। এই সময়ে ১৪ বল খেলে মাত্র ১৯ রান যোগ করতে সক্ষম হয় বাংলাদেশ।

১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৪২ রান। শেষ তিন ওভারে প্রতিযোগিতামূলক স্কোর গড়তে দলের নিচের সারির ব্যাটারদের ওপরই ভরসা করতে হবে তাওহীদ হৃদয়ের দলকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক’

আসক ‘আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক’

এবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

এবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আদনানের সঙ্গে অপুর রোমান্টিক ফটোশুট, নেপথ্যে কী?

আদনানের সঙ্গে অপুর রোমান্টিক ফটোশুট, নেপথ্যে কী?

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়

রুমিন ফারহানা এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App